দেশজুড়ে যে গ্রেপ্তার চলছে তাকে গণগ্রেপ্তার বলা যাবে না—যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি কে এম শহীদুল হক।
সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নির্দোষ কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
এদিকে, ফ্রান্সে হামলার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা বহিনী অধিকতর সতর্কতায় রয়েছে বলে জানান পুলিশের এ প্রধান কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে— তবে এ অভিযানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে।
প্রকাশক ও ব্লগারদের নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, হামলার হুমকি রয়েছে এমন ব্যক্তিদের নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে।
কর্মক্ষেত্রে নিহত ১৪ পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত প্রতি পুলিশ সদস্যদের পরিবারের হাতে ৬১ লাখ টাকা তুলে দেন মহাপরিদর্শক।