বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যে— জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এর সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার মার্ক ক্লেটন বৈঠক করে এ আহ্বান জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে প্রত্যেকটি বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
জনবল ও প্রযুক্তিগত ঘাটতি উল্লেখ করে তিনি বলেন, সেসব বিষয় পূরণেও কাজ চলছে।
বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করে ডেপুটি হাইকমিশনার বলেন, সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: