সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসতে দুই দেশই সম্মত হয়েছে—উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক বলেন, চোরাচালান প্রতিরোধের বিষয়েও দুই দেশের মধ্যে বৃহৎ আলোচনা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ের আলোচনা শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
দুইদেশই সন্ত্রাসবাদ দমনে তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে— সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান মোজাম্মেল হক।
সন্ত্রাস মোকাবেলায় সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ ও বন্দী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হলো দুইদিনের এ বৈঠক।
এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির কেন্দ্রীয় সচিব রাজীব মেহর্ঘি।