জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাষ্কর্যের পাদদেশে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তিই সম্প্রতি লেখক-প্রকাশক-ব্লগার হত্যা করেছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা।
দেশের বুদ্ধিজীবীদেরও হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যামিরেটস অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদারসহ আরো অনেকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: