২০১৫-১৬ সেশনের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সত্যতার তথ্য উঠে এসেছে গণতদন্ত কমিটির রিপোর্টে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ এ কথা বলেন।
তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে মেডিকেল, ডেন্টালসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের খবর গণমাধ্যমে প্রকাশ হলেও সরকার সে বিষয়ে গুরুত্ব দেয়নি।
এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি গণশুনানিসহ নানান পর্যালোচনা করেছে— উল্লেখ করে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, পর্যালোচনায় প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়া গেছে।
এ সময় ২০১৫-১৬ সেশনের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়ার দাবি জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: