জাতীয়

দণ্ড কার্যকর সময়ের ব্যাপার: অ্যাটর্নি

মাহবুবে আলম
মাহবুবে আলম

দুই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামাতের সেক্রেটারি জেনারেল বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় রাখে আপিল বিভাগ।

রায় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ দণ্ড কার্যকর এখন সময়ের ব্যাপার।

মাহবুবে আলম বলেন, সালাহউদ্দিন কাদের চৌধুরী পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যে ডুবলিকেট সার্টিফিকেট আদালতে দাখিল করেন সেটা ২০১২ সালে ইস্যু করা। আদালত তা গ্রহণযোগ্য মনে করেনি। ২০১৩ সালে তিনি যখন সাক্ষ্য দেন তখন সেটা উল্লেখ করেননি।

তিনি বলেন, পাকিস্তানে আমাদের যিনি হাইকমিশনার আছেন তিনি সেখানে কোনো সত্যায়িতও করেননি বা কাউন্টার সাইন করতে হয় সেটা করা হয়নি। আইনের কাছে এটা গ্রহণযোগ্য নয়।

বিগত ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৭১ সালে তিনি কীভাবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিলেন সেটা বিশ্বাসযোগ্য নয়-- জানান মাহবুবে আলম।

মুজাহিদের রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে সন্তোষ প্রকাশ করছি এজন্য যে তাকে শাস্তি দেয়া হলো বুদ্ধিজীবী হত্যা মামলায়। ১৯৭১ সালের ১৩-১৪-১৫ ডিসেম্বর যত সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে সেটা পৃথিবীর আর কোথাও করা হয়নি।

এ বিচার যদি আমরা না পেতাম তাহলে অতৃপ্তি থেকে যেত-- এ রায় আমাদের শক্তি, সান্ত্বনা।

তিনি আরো বলেন, চট্টগ্রামে সাকা চৌধুরী যা করেছেন তা অভাবনীয়। তাকে ৪টি অভিযোগের জন্য মৃত্যুদণ্ড দেয়া হয়েছে যা আর কাউকে দেয়া হয়নি। এটা মুক্তিযুদ্ধের আরেকটি বিজয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ