রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা।
বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।
রানী ম্যাক্সিমা এ সময় রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
সেই সঙ্গে নেদারল্যান্ডস ও বাংলাদেশের সম্পর্ককে আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ম্যাক্সিমা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: