সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হবে –জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে প্রশ্নোত্তরপর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, তবে এক্ষেত্রে জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি।
তিনি সমুদ্রসীমা থেকে ভূমি উত্তোলন করে স্থলসীমা বাড়ানো ও শিল্পায়নের আশ্বাস দিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও ছিটমহলবাসীদের পুনর্বাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে সরকারের জন্য নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।
বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তরপর্বে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জলবায়ু ট্রাস্ট তহবিল কাজে লাগানোসহ সরকারের নেয়া পদক্ষেপ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: