দেশবাসীর নিরপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধী জামাত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সাকা চৌধুরীর রায় ঘোষণা কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
রাজধানীসহ সারাদেশে মোতায়েন রয়েছে পুলিশ ও র্যা ব। উচ্চ ও নিম্ন আদালতসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বাড়ানো হয়েছে তল্লাশিচৌকি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্কাবস্থায় রয়েছে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা রক্ষায় র্যা বও মোতায়েন করা হয়েছে।
ঊচ্চ আদালতের আশ-পাশের এলাকা জুড়ে নিরাপত্তার বেষ্টনি গড়ে তোলা হয়। নিম্ন আদালত আদালতেও নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।