জাতীয়

ফ্রান্সের পর মাল্টা সফর বাতিল করল প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

ফ্রান্সের ইউনেস্কো সম্মেলনের পর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা সফরও বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে বুধবার সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো একটি চিঠিতে মাল্টা সফর বাতিলের বিষয়টি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ওই সফর সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।

মাল্টায় আগামী ২৫ থেকে ২৯ ডিসেম্বর এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন বসছে।

ওই সম্মেলন শেষে ৩০ নভেম্বর থেকে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনেও যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। মাল্টা সফর বাতিল হওয়ার পর তার প্যারিস যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে চিঠিতে প্রধানমন্ত্রীর সফর বাতিলের কারণ সম্পর্কে কিছু হয়নি।

ওই সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। সেই সংবাদ সম্মেলনও ‘অনিবার্য কারণে’ বাতিল করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ