জাতীয়

দক্ষ জনশক্তি নেয়ার আশ্বাস সৌদিআরবের

জনশক্তি নেয়ার আশ্বাস সৌদিআরবের
জনশক্তি নেয়ার আশ্বাস সৌদিআরবের

বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নেবে সৌদি আরব—দুদেশের দু'দিনব্যাপী এ বৈঠকে কথা জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও সৌদি আরবের পক্ষে সে দেশের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহাদ আল ফুয়াদ নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সৌদি আরব-বাংলাদেশের মধ্যে ১১ত বৈঠকের শেষ দিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ, ধর্ম, নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ ১৫টি খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন।

বৈঠকের শেষ দিন বৃহস্পতিবার দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়— এর মাধ্যমে দুই দেশ ধর্ম বিষয়ে পরস্পরের সহযোগী হবে। আগামী ১২তম বৈঠক ২০১৬ সালে রিয়াদে অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরব।

গত ৯ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে বিনা খরচে বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার করে শ্রমিক নেয়ার কথা জানায় সৌদি আরব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ