জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার সকালে হরতালের প্রতিবাদ শাহবাগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বদর কমাণ্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিও জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, জামাত-শিবির বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়।
ইমরান এইচ সরকার বলেন, জামাত-শিবির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করলে তাদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
জামাত-শিবির অপচেষ্টা ব্যর্থ করতে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: