অবৈধ সম্পদের বিবরনী হাতে পেলেই নারায়ণগঞ্জ সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা দুদক মিডিয়া সেন্টারে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. শামসুল আরেফিন এ কথা বলেন।
দুদকের মহাপরিচালক বলেন, নূর হোসেনের সম্পদ বিবরণী চেয়ে জেল সুপার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে দুর্নীতি মামলায় অন্তর্ভূক্তির বিষয়ে দুদক পরিচালক মো. নূর আহাম্মদ বলেন, বেসিক ব্যাংকের মামলাগুলোও তদন্ত চলছে।
তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: