আগামী মাসের প্রথম সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতায় অনুষ্ঠেয় বিবিআইএনের বৈঠকে চার দেশের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাশুলসহ নানা বিষয় চূড়ান্ত হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এ চার দেশের মধ্যে আগামী মাসের ৩ থেকে ৪ ডিসেম্বরে এ বিবিআইএনের বৈঠকে হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আর নতুন জানুয়ারি থেকে ব্যক্তিগত, পণ্যবাহী ও যাত্রীবাহী যান চলাচল শুরু হচ্ছে বলেও এ সময় জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যান চলাচল শুরুর আগে পরীক্ষামূলকভাবে ৪ দেশের মধ্যে শুরু হওয়া মোটর শোভাযাত্রা ২৮ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করবে।
তিনি আরো বলেন, ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে ঢুকে শোভাযাত্রাটি ওই দিন চট্টগ্রামে যাত্রাবিরতি করবে আর বাংলাদেশে ৩ দিন অবস্থানের পর ১ ডিসেম্বর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে শেষ হবে এ শোভাযাত্রা।