জাতীয়

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য বিদেশিদের ওপর হামলা

ফাদার পিয়েরো পারোলারি
ফাদার পিয়েরো পারোলারি

ইতালিয় নাগরিক পিয়েরো পারোলারির ওপর হামলাকারিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সকালে ঢাকার সামরিক হাসপাতালে পিয়েরো পারোলারিকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিয়েরো এখন আশঙ্কামুক্ত—দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

এর আগে দুর্বৃত্তদের হামলায় আহত ইতালিয় নাগরিক পিয়েরো পারোলারিকে দেখতে সকালে রাজধানীর সিএমএইচে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় পিয়েরোর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এদিকে, এ ঘটনায় জেলা জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত বুধবার সকালে সুইহারি ক্যাথলিক চার্চ থেকে কর্মস্থল কসবা মিশন হাসপাতালে যাচ্ছিলেন পিয়েরো পারোলারি। শহরের মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে পৌঁছালে তিন মোটর সাইকেল আরোহী তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ