দুই মানবতাবিরোধীর ফাঁসির রায় কার্যকরে শেষ আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ঊচ্চপর্যায়ের কর্মকর্তারা।
শুত্রবার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খানের সঙ্গে এ বৈঠকে ছিলেন, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা।
এ সময় আইজি প্রিজন যুদ্ধাপরাধীদের ফাঁসি সংক্রান্ত কাগজপত্র বুঝে নিয়েছেন বলে জানা গেছে।
ধারনা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আগে এটিই সরকারের ঊচ্চপর্যায়ের চূড়ান্ত বৈঠক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: