জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: স্বচ্ছ বিচার আইনী প্রক্রিয়ায় সম্পন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া ও পৃথিবীর ইতিহাসে নিখুঁত আইনী প্রক্রিয়ায় সবচেয়ে স্বচ্ছ বিচার আইনী প্রক্রিয়া সম্পন্ন ব্যবস্থার নজির পৃথিবীর আরো কোথাও নেই—বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। শুক্রবার রাজধানীর সিরডাপে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

এ বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রতিশোধ নয় বরং জাতির কলঙ্কমুক্তি ও বিচারহীনতার সংস্কৃতি থেকে দায়মুক্তির বিচার।

নুরেমবার্গ ট্রাইব্যুনালের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন বিশিষ্টজনেরা।

বক্তারা মনে করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধীরা এখনও দেশে শক্ত ভিতের ওপর টিকে আছে যে ভিত ধ্বংস করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের আরো বেশি শক্তিশালী হতে হবে।

সেমিনারে আবারো যুদ্ধাপরাধী দল হিসেবে জামাতের শাস্তির ব্যবস্থা দ্রুত করার তাগিদ দেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার পৃথিবীর ইতিহাসে নিখুঁত আইনী প্রক্রিয়ায় সবচেয়ে স্বচ্ছ বিচার। একে প্রশ্নবিদ্ধ করে বিচারব্যবস্থা বানচালের সমস্ত চেষ্টা প্রতিহত করা হবে বলে জানান তিনি।

রাজধানীর সিরডাপে এ সেমিনারে বক্তারা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সংঘটিত অপরাধ কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় বরং গোটা মানবজাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ। মানবতাবিরোধী অপরাধীদের এসব বিচার তাই কোনো রাজনৈতিক প্রতিশোধের বিচার না বরং মানবতার মর্যাদা রক্ষার ব্যবস্থা।

মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী ও আলি আহসান মুজাহিদের রিভিউ আবেদন নাকোচের পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তোলে। সেমিনারের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার জবাব দেন ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ