জাতীয়

পরমাণু বিজ্ঞানী সিএস করিম না ফেরার দেশে

সিএস করিম
সিএস করিম

পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল (সিএস) করিম মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত প্রায় পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান প্রয়াতের ভাতিজা সৈয়দ মিনহাজ।

তার একমাত্র সন্তান শাবাব করিম জানান, এক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন বাবা। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে বাবাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে বাবার হার্ট অ্যাটাক হয়— এরপর তাকে আইসিইউতে (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

রাতে তার মরদেহ শ্যামলীর আল মারকাজুল ইসলামিক হাসপাতালের হিমঘরে রাখা হয়।

শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আনবিক শক্তি কমিশনের সাবেক এ চেয়ারম্যান সিএস করিম নামে পরিচিত ছিলেন। বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদস্য ছিলেন। বাংলাদেশ মেডিকেল কলেজের নির্বাহী কমিটির (ইসি) সদস্য ছিলেন তিনি।

বিগত ২০০৭ সালের জানুয়ারিতে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বাংলাদেশ সরকারের দায়িত্ব নিলে তাতে কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান সিএস করিম। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতি-নির্ধারণী বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেন সিএস করিম। তিনি বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটিরও সভাপতি ছিলেন।

১৯৪৮ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে নানা বাড়িতে সিএস করিমের জন্ম। বাবা বিচারক থাকায় মাধ্যমিক পর্যন্ত তার শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন জেলায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ