জাতীয়

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সব ধরনের পদক্ষেপ সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিকেলে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একইসঙ্গে শৃঙ্খলা ও পেশাগত দক্ষতায়, দেশের প্রতিরক্ষায় এবং দেশ গড়ার কাজে অবদান রেখে স্ব স্ব গৌরব সমুন্নত রাখতেও সশস্ত্র বাহিনীকে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ জনসেবা কর্মকাণ্ডেও জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী।

পরে ঊধ্বর্তন সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্রবাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নানা ক্ষেত্রে সরকারে সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশকে পিছিয়ে রাখতে যে শক্তি তৎপর রয়েছে, তা প্রতিহত করতে মুক্তিযোদ্ধাসহ দেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ