জাতীয়

উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে ভারতের প্রতি আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

দুই দেশের দারিদ্র দূরিকরণে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ ও ভারতের সিকিউরিট এক্সচেঞ্জে কমিশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের বিনিয়োগ করলে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা দেয়া হবে।

শেখ হাসিনা বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী পুঁজিবাজার গড়তে কাজ করছে সরকার।

টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন, আগামী ৬ বছরে দারিদ্র্যের হার ১৪ ভাগের নিচে নামিয়ে আনতে সরকার কাজ করছে।

এ সময় শেখ হসিনা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে দ্রুত যৌথ নদীর পানি সমস্যা সমাধান হবে।

আন্তঃনদী পানি প্রবাহসহ প্রতিবেশী অন্যান্য দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা অচিরেই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে দেশের জনগণের কল্যাণে অর্থনীতিকে আরো বিকশিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সেচেঞ্জ কমিশন ও ভারতের সিকিউরিটি এন্ড এক্সেচেঞ্জ বোর্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ