বাংলাদেশ জীববৈচিত্র আইনের চূড়ান্ত অনোমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল সাংবাদিকদের বলেন, ৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকার জরিমানার বিধান রেখে বাংলাদেশ জীব বৈচিত্র্য আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনুমতি ছাড়া পশুপাখি ধরা, বিক্রি, হত্যা বা নিজ সংগ্রহে রাখলে জরিমানা ও কারাদণ্ড করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: