যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করায় সাকা-মুজাহিদের পরিবারের পক্ষ থেকে বিচার বিভাগের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে তাতে আবারো প্রমাণ করে, তারা দেশবিরোধী শক্তি— বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার শাহবাগে গণজাগরণ মঞ্চের এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
আবারও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ইমরান বলেন, জামাত-শিবির বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাদের এ অপচেষ্টা ব্যর্থ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দাবিতে সোমবার জামাত-শিবিরের ডাকা হরতাল প্রত্যাখান করেছে দেশবাসী। স্বাভাবিক নিয়মেই চলছে মানুষের জীবনযাত্রা।
সোমবার সকাল থেকেই হরতাল বিরোধী প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ।