ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের কর্মকর্তা গোলাম আকবর চৌধুরী মারা গেছেন। তিনি জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী।
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে ৮৪ বছর বয়সে তিনি মারা যান।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরীর গুলশানের বাসায় যান। তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানান। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
গোলাম কাদের চৌধুরী ১৯৩১ সালে চট্টগ্রামের হাটহাজারিতে জন্মগ্রহণ করেন। ৫২'র ভাষা আন্দোলনে চট্টগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তিনি। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তিলাভের পর তিনি বঙ্গবন্ধুর সার্বক্ষনিক সঙ্গী ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য ছিলেন তিনি। পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের দুর্দিনে তিনি নেপথ্যে নীতি-নির্ধারকের ভূমিকা পালন করেন। গোলাম কাদের চৌধুরী স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।