দেশের স্বার্থে ও জননিরাপত্তায় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে – জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বৃহত্তর স্বার্থেই কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের খবরে যেসব সংবাদমাধ্যম তাদেরকে বিরোধী নেতা হিসেবে উল্লেখ করেছে তাদেরকে ডেকে এনে সতর্ক করতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: