জাতীয়

তাজরিন ট্রাজেডির ৩ বছর আজ

তাজরীন
তাজরীন

আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের তিন বছর আজ (মঙ্গলবার)। দেশের পোশাক শিল্পের এক স্মরণীয় দিন আজ।

ঘটনার তিন বছর পার হলেও এখনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত অনেকের। অনেকেই শুধুই চিকিৎসার খরচ পেয়েছেন। কেউ আবার পেয়েছেন নামমাত্র ক্ষতিপূরণ।

শ্রমিকদের ক্ষতিপূরণ না পাওয়াকে সরকারের উদাসিনতা ও বিজিএমইএ’র স্বইচ্ছাকে দায়ি করছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ গামেন্ট এন্ড ইন্ডান্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, তিন বছরেও অনেক শ্রমিক এখনও তাদের ক্ষতিপূরণ পায়নি। বারবার তারা আমাদের কাছে এসে অভিযোগ করেন। সরকারের উদাসিনতা ও বিজিএমইএ’র স্বইচ্ছা এর জন্য দায়ি।

দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে এমনটাই প্রত্যাশা তাজরিনের আগুনে আহত ও নিহতদের স্বজনদের।

২০১২ সালের ২৪ নভেম্বর, সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন কারখানার ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত এক হাজার শ্রমিক কাজ করছিলেন। কারখানার নিচতলার গুদামে আগুন লেগে তা দ্রুত ওপর দিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মারা যান ১১৩ জন শ্রমিক। আহত হন তিনশ'রও বেশি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ