তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ মানববন্ধন করেন তারা।
ওই দুর্ঘটনার তিন বছর পার হলেও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আহত শ্রমিকরা ও নিহতের পরিবারের সদস্যরা। দ্রুত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তারা।
এ সময় তাজরিন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক প্রাণ হারান। আহত হন তিনশ'রও বেশি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: