জাতীয়

যুদ্ধাপরাধীদের ফাঁসি নিয়ে পাকিস্তানের উদ্বেগ, আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন

সেক্টর কমান্ডারস ফোরাম
সেক্টর কমান্ডারস ফোরাম

যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন এবং তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে সংগঠনের নেতারা পাকিস্তানের এমন আচরণের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করে বিএনপি মূলত জামাতকেই সমর্থন করেছে বলেও অভিযোগ করেন ফোরামের নেতা হারুন হাবিব ও লে. কর্নেল হারুনুর রশীদ।

এ সময় নেতারা অভিযোগ করেন, আন্তর্জাতিক রীতি ও দায়বদ্ধতা এড়িয়ে পাকিস্তান ও কয়েকটি আন্তর্জাতিক সংগঠন যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে যা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের হস্তক্ষেপের শামিল।

আন্তর্জাতিক ফোরাম ও সার্ক সম্মেলনে পাকিস্তানের এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের বিষয়টি তুলে ধরতে সরকারের প্রতি আহবানও জানান তারা।

এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা নিয়ে বিএনপি মন্তব্য করে জামাতের পক্ষেই অবস্থান নিয়েছে বলে অভিযোগ করে সেক্টর কমান্ডারস ফোরাম।

গত ২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায় কার্যকর করা হয়। তখন এ যুদ্ধাপরাধীর পক্ষে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাব ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গত শনিবার সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে পাকিস্তান উদ্বিগ্ন এবং বিরক্ত বলে উল্লেখ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ