জাতীয়

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

দেশে সাংগঠনিকভাবে জঙ্গি আইএসের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

‘যারা জঙ্গি, তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারাই আইএস— নানাভাবে নানা নামে তারা আত্মপ্রকাশ করে—এ কথা জানিয়েছে মন্ত্রী বলেন, আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করছি।’

জঙ্গিবাদের উৎপত্তি জামাত থেকে উল্লেখ করে, জামাতকে সংগঠন হিসেবে নিষিদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ‘আইএসকে জামাত-শিবির প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে।’

আইএস সম্প্রতি তাদের ম্যাগাজিনে জামাতের এক নেতাকে মুরতাদ বলেছে— তাহলে কি করে আইএস ও জামাত এক হয় এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে কে কার সঙ্গে আছে আমি ঠিক জানি না তবে আমি বলছি গোড়াটা এক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে তাদের উৎস খুঁজে দেখা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আশুরায় তাজিয়া মিছিলে বোমা হামলা ও বিদেশি হত্যার ঘটনায় অপরাধীদের ধরা হয়েছে।

জঙ্গি সংগঠনগুলোর আয়ের উৎস খুঁজে দেখতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে বলো হয়েছে বলে জানান তিনি।

গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম-দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখনো নিরাপদ বলে মন্তব্য করেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ