নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটস অ্যাপ, ভাইবার আরো কিছুদিন বন্ধ থাকবে—বলে জানিয়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদের উৎপত্তি জামাত থেকে উল্লেখ করে, জামাতকে সংগঠন হিসেবে নিষিদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, সোমবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, দেশের স্বার্থে ও জননিরাপত্তায় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর স্বার্থেই কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকরের খবরে যেসব সংবাদমাধ্যম তাদেরকে বিরোধী নেতা হিসেবে উল্লেখ করেছে তাদেরকে ডেকে এনে সতর্ক করতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।