জাতীয়

বুধবার থেকে এমআরপি পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)

বিদেশ যেতে বা দেশে ফিরে আসতে হলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুধবার থেকে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন পর্যন্ত যারা এমআরপি পাননি বা করতে পারনেনি, তারা সহজভাবেই দ্রুত এমআরপি পাসপোর্ট করতে পারবেন।

তিনি আরো বলেন, কোনো নাগরিক বিদেশে যেতে চাইলে আবেদনের ৩ দিনের মধ্যে এমআরপি পাসপোর্ট করে দেয়া হবে। আর বিদেশ থেকে দেশে ফিরতে চাইলেও স্থানীয় দূতাবাসে যোগাযোগ করলে ৭ দিনের মধ্যে পাসর্পোটের বিকল্প ব্যবস্থা করে দেয়া হবে।

এদিকে, বর্তমানে ১ কোটি ২৫ লাখ নাগরিক এমআরপি তালিকাভূক্ত হয়েছেন। এছাড়া দেশের বাইরে থাকা প্রায় ৫০ লাখ প্রবাসীর হাতে লেখা পাসপোর্ট রয়েছে।

চলতি বছরের নভেম্বর থেকে বিশ্বের সব বিমান বন্দরের ইমিগ্রেশনেই মেশিন রিডেবল পাসপোর্ট প্রর্দশন বাধ্যতামূলক করা হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক রুটে বিশ্বের কোনো এয়ারলাইন্স হাতে লেখা পাসপোর্টধারী যাত্রী বহন করতে পারবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ