জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি সেতু নির্মাণ চুক্তি সই

বাংলাদেশ সরকার-জাইকা
বাংলাদেশ সরকার-জাইকা

বাংলাদেশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ৩টি সেতু নির্মাণে সাড়ে ৮ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় সওজের পক্ষে এ চুক্তিতে সই করেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এবং এ ৩টি নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামে নতুন এ ৩টি সেতু নির্মাণে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা খরচ হবে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ হিসেবে দেবে জাইকা।

পূর্ত কাজ ও পরামর্শ সেবার শতভাগ ব্যয় করবে জাইকা আর বাকি টাকা ভ্যাট, ট্যাক্স সম্পর্কিত ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

২০১৮ সালের নভেম্বরে এ ৩ সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ