জাতীয়

চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

চোরাচালান বন্ধে সরকার সীমান্ত এলাকায় আরো নজরদারি বাড়াতে যাচ্ছে— উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি এবং প্রশাসনকে শক্তিশালী করা হবে।

বুধবার সকালে সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাচালানের কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে প্রতিবছর বঞ্চিত হচ্ছে— একই কারণে তরুন সমাজের মধ্যে মাদকাসক্ত হওয়ার আশংকাও রয়েছে।

চলতি বছরের শুরুর ছয়মাস দেশের বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনী ৩ লাখ ২২ হাজার অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার জনকে আটক করেছে—উল্লেখ করে আসাদুজ্জামান কামাল বলেন, ৭২ হাজার মামলার মধ্যে ২৫০০ মামলা নিস্পত্তি করা হয়েছে।

দেশের ৫০ লাখ মাদকাসক্তের নির্ভর চোরাচালান হয়ে আসা মাদকদ্রব্য— উল্লেখ করে তিনি আরো বলেন, চোরাচালান বন্ধে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ