জাতীয়

খাদ্য নিরাপত্তায় সার্ক ফুড ব্যাংক-সার্ক সিড ব্যাংক কার্যকরের আহ্বান

খাদ্য সেমিনার
খাদ্য সেমিনার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সার্ক ফুড ব্যাংক ও সার্ক সিড ব্যাংক কার্যকর করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এ অঞ্চলের বিশিষ্টজনেরা।

খাদ্য অধিকার নিয়ে তিন দিনব্যপী দক্ষিণ এশীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এর পাশাপাশি নির্বিঘ্নে এক দেশ থেকে অন্য দেশে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নেপাল-সীমান্তের অবরোধ তুলে নিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

খাদ্য অধিকার নিয়ে ঢাকায় তিন দিনব্যপী আলোচনার আয়োজন করে বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ডব্লিউএফও এবং অক্সফাম বাংলাদেশ। নেপাল, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন এতে।

আলোচনা শেষে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সারাবিশ্বে প্রায় সাড়ে আট কোটি মানুষের এখনো খাদ্যের অভাব রয়েছে।

এরমধ্যে বাংলাদেশের প্রায় আড়াই কোটি মিলিয়ে দক্ষিণ এশিয়াতেই প্রায় ৩ কোটি মানুষ খাদ্যাভাবে রয়েছে।

এ অঞ্চলের সব শ্রেণীর মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে বেশ কিছু পরামর্শও উঠে আসে আলোচনায়।

সেমিনারে বলা হয়, নেপাল-ভারত সীমান্তে অবরোধ আরোপের ফলে সেখানে খাদ্যাভাব দেখা দিয়েছে— এ অবস্থা দূর করতে অবরোধ তুলে নিতে ভারত সরকারের প্রতি আহবান জানান দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা।

দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে একটি অভিন্ন প্লাট ফরম তৈরির আহ্বানও জানানো হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সদস্য অনুরাধা তলওয়ার, বাংলাদেশের ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী ও অক্সফামের প্রোগ্রাম পরিচালক এম বি আকতার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ