জাতীয়

জিরো টলারেন্স সন্ত্রাসের বিরুদ্ধে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা আবারো জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে চীনের কমিউনিস্ট পার্টির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের ভাইস মিনিস্টার চ্যান ফেংশিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে চীনসহ বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। চীন ও বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক বিষয়সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

এ সময় বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ফেং জিয়াং (Chen Fengxiang) এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

চীনের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন ব্যাপক অবদান রাখছে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন আমাদের লক্ষ্য দারিদ্র্য নির্মূল করা।

প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণসহ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তথ্যপ্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন তিনি।

জ্বালানি ও অবকাঠামো খাতে অগ্রগতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা জ্বালানি ও অবকাঠামো ক্ষেত্রে আরো উন্নত হতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে চেন ফেং জিয়াং বলেন, আপনার মহান নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন মান বেড়েছে, অর্থনীতি উন্নত হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান চীনের প্রতিনিধিরা।

চীনা কমিউনিস্ট পার্টির সফরকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের আরো সফর হতে পারে— এসব সফর দলের সঙ্গে দলের সর্ম্পক বৃদ্ধির পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ করে দেয়।

গত মে মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের চীন সফরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ওই সফর ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেন চেন ফেং জিয়াং।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীনের তথ্যপ্রযুক্তির উন্নয়ন দেখতে সে দেশে যাওয়ার আমন্ত্রণ জানান চেন ফেং জিয়াং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) এর সম্ভব্য সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্টের আগমনের জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

চীনা প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশের প্রধানমন্ত্রীর অভিনন্দন পৌঁছে দেন।

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ