জাতীয়

পৌর নির্বাচনে আসার ‘শর্ত’ পরবর্তীতে থাকবে না: কামরুল

কামরুল ইসলাম
কামরুল ইসলাম

পৌরসভা নির্বাচনে আসার জন্য শর্ত দিলেও পরবর্তীতে তা থাকবে না বিএনপির—বলে জানিয়েছেন ঢাকার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিএনপিকে নির্বাচনে আসা উচিত।

দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে—উল্লেখ করে তিনি আরো বলেন, যারা এদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই এদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত।

এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি যেন মাঝপথে সরে না যায়।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপির নির্বাচনে আসার ঘোষণা দলটির রাজনীতির জন্য ইতিবাচক।

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের পর পাকিস্তানের প্রতিক্রিয়ায় প্রমাণ হয়েছে এ বিচার সঠিক—জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, যুদ্ধাপরাধ বিচার যে সঠিক, সম্প্রতি সময়ে পাকিস্তানের প্রতিক্রয়াই তা প্রমাণ করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ