জাতীয়

দেশের উন্নয়নে এলাকাভিত্তিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান

মো. আবদুল হামিদ
মো. আবদুল হামিদ

দেশের উন্নয়নে এলাকাভিত্তিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘নোয়াখালী উৎসব ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সরকারের সীমাবদ্ধতা অনেক। সরকারের একার পক্ষে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি এলাকাভিত্তিক, পেশাভিত্তিক ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো আঞ্চলিক উন্নয়ন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

উন্নয়নের স্বার্থে নোয়াখালীর ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় শিল্প কারখানা স্থাপনের আহ্বান জানান মো. আবদুল হামিদ।

নোয়াখালী জেলা সমিতি, ঢাকার আয়োজনে এ উৎসবের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. শাহাব উদ্দিন।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সামসুল হক, নোয়াখালী উৎসবের আহ্বায়ক মোহাম্মদ আবদুল হাই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ