জাতীয়

সাম্প্রতিক সবগুলো হামলার ঘটনার বিচার দাবি

রানা দাস গুপ্ত
রানা দাস গুপ্ত

বগুড়ায় মসজিদে গুলি বর্ষণের ঘটনাসহ খ্রিস্টান ধর্ম যাজকদের ওপর সাম্প্রতিক সবগুলো হামলার ঘটনার বিচার দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।

সংগঠনের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সেইসঙ্গে অলোক সেনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ঐক্য পরিষদ নেতারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান রানা দাস গুপ্ত।

এদিকে, দেশে একের পর এক বিদেশি নাগরিক হত্যার ঘটনার পাশাপাশি খ্রিস্টান যাজকদের ওপরও হামলা হচ্ছে, মোবাইল ফোনে তাদেরকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এসব হত্যার দায় স্বীকার করছে আন্তজার্তিক জঙ্গী গোষ্ঠী আইএস।

অবশ্য সরকার বলছে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে একটি চিহ্নিত গোষ্ঠী। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে এসব ঘটনার পিছনে স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের সংশ্লিষ্টতার তথ্যও উঠে আসছে।

এবার হামলার স্বীকার হলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদদের ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক অলোক সেন ও তার স্ত্রী।

এ ঘটনায় তীব্র নিন্দা জানান ঐক্য পরিষদ নেতারা। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত খুজে বের করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

পাশাপাশি বগুড়ায় মসজিদে গুলি বর্ষণের ঘটনাসহ খ্রিস্টান ধর্ম যাজকদের ওপর সাম্প্রতিক সবক'টি হামলার ঘটনার বিচারের জন্য সরকারের প্রতি দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ