সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।
এবার দুটি প্যানেল আলতাফ মাহমুদ- মোল্লা জালাল ও জলিল-কামাল পরিষদ প্রতিদ্বন্দিতা করছে। প্যানেলের বাইরে ২/১ জন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ছেন।
সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে সারাদেশের ৩,২৬৩ ভোটার ভোট দেবেন। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: