জাতীয়

মোহাম্মদ হানিফের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

মোহাম্মদ হানিফ
মোহাম্মদ হানিফ

নগরবাসীর কল্যাণের মধ্যে দিয়েই ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের আদর্শকে বাঁচিয়ে রাখতে চান তার ছেলে বর্তমান মেয়র সাঈদ খোকন।

শনিবার সকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর ভবনে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাঈদ খোকন। এ সময় বাবার কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে দোয়া ও ফাতেহা পাঠ করেন তিনি।

পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসা শেষে ওই বছর ২৮ নভেম্বর রাতে এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ হানিফ।

১৯৪৪ সালে ১ এপ্রিল পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মোহাম্মদ হানিফের। ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। ৬ দফা আন্দোলনের প্রস্তুতি, ছয়দফা মুক্তি সনদ প্রণয়ন এবং প্রচারে বিশেষ ভূমিকা রাখেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ