জাতীয়

রাজধানীর যানজট নিরসনে সড়কে ২২টি ইউ-লুপ

আনিসুল হক
আনিসুল হক

রাজধানীর যানজট নিরসনে তেজগাঁও সাতরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে ২২টি ইউ-লুপ স্থাপন করতে যাচ্ছে সরকার— বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শনিবার দুপুরে রাজধানীর গুলশান একটি হোটেলে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জমি পাওয়া গেলে আগামী জুন মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

ইউ-লুপ স্থাপনের জমি, এর প্রশস্থতা, দূরুত্বসহ নানা বিষয় তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে ৩০% যানজট কমানো সম্ভব।

জমি অধিগ্রহণের জন্য সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রনালয়ের সহযোগিতা চান তিনি।

এ প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগের জমি দেয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

এদিকে, তীব্র যানজটের কারণে প্রতিদিনই রাজধানীকে বাসীকে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। রাজধানীর এ সমস্যা নিরসনে সরকার ফ্লাইওভার নির্মাণসহ নানামূখী প্রকল্প বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় রাজধানীর যানজট কমাতে গাজীপুর চৌরাস্তা থেকে তেজগাঁও সাতরাস্তা হয়ে হাতিঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার মহাসড়কে ২২টি ইউ-লুপ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ