প্রকাশক-ব্লগার হত্যায় জড়িত কয়েকজনকে এরইমধ্যে সনাক্ত করা হয়েছে— যাদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে রাজধানীর আহছানিয়া মিশন মিলানায়তনে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর তদন্ত চলছে বলে জানান তিনি।
আসন্ন পৌর নির্বাচনে কোনো নাশকতা ও হুমকির সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী।
মাদক নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তা রোধে পারিবারিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান কামাল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: