পরিবেশ দূষণ রোধে ৬টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে আগামীকাল- সোমবার থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করবে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম।
এ সময় তিনি বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি বাজারজাতকরণে এখন থেকে আর প্ল্যাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারবেন না ব্যবসায়ীরা।
আইন অমান্য করলে এক বছর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হবে।
এরইমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন শহরে প্রচার-প্রচারণা চালানো হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: