জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবুবকর সিদ্দিকের মৃত্যু হয়।
বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুবকর।
আববুকরের জন্ম শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আবুবকর ১৯৮২ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: