বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে এ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ আরো বলেন, ১৫০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের সেতু, সুরঙ্গ, এক্সপ্রেসওয়ে নির্মাণ ও তদারকির দায়িত্বে থাকবে সেতু বিভাগ।
আইন অমান্য করলে সর্বনিম্ন পাঁচ হাজার ও সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানান তিনি।
মন্ত্রণালয়ের নিজেদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মামলা পরিহার করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আন্তমন্ত্রণালয় আইনগত সহায়তা কমিটি এবং একটি মন্ত্রিসভা কমিটি গঠনে সম্মতি প্রদান করেছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: