সীমান্তে সংশয়ের সব দেয়াল ভেঙ্গে ফেলার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মৈত্রী মোটর শোভাযাত্রা উপলক্ষে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
আঞ্চলিক যোগাযোগের শুরুতে সমস্যা থাকলেও তা সমাধান করে সবাইকে গন্তব্যে পৌঁছাতে হবে—উল্লেখ করে আগামী বছরের শুরু থেকে চারদেশে বাস, ব্যক্তিগত গাড়ি ও কার্গো ট্রাক চলাচল করতে পারবে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশের পক্ষে কিছু সমস্যা থাকলেও আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এটি কার্যকর করা ছাড়া উপায় নেই বলেও মনে করেন ওবায়দুল কাদের।
রোববার সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা সাড়ে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা পৌঁছেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: