বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ার ঝুঁকি মাথায় রেখে আগাম প্রস্তুতিসহ বিভিন্ন ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে 'দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্যারিসে শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ইতিবাচক ফল পাওয়ার ব্যাপারে এ সময় আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সরকারের পাশাপাশি সম্মিলিত উদ্যোগের তাগিদ দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: