জাতীয়

দক্ষিণখানের একই পরিবারের পাঁচ জন দগ্ধ

বার্ন ইউনিট
বার্ন ইউনিট

রাজধানীর দক্ষিণখানের একই পরিবারের পাঁচ জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ আইডিয়াল স্কুলের পাশে একতলা ওই বাড়ির সেপটিক ট্যাংকে বিস্ফোরণ হয় এবং দুটি ঘরে আগুন ধরে যায়।

স্থানীয়রা ওই বাসা থেকে পাঁচ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন।

দক্ষিণখান থানার এসআই মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- রোমনা আক্তার (৩০), তার মেয়ে মনিকা (৮), রোমানার ভাই ইমরান হোসেন (২৫), তার স্ত্রী জান্নাত হোসেন (১৯) ও ইমরানের মেয়ে তাসফিয়া (২)।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, পাঁচ জনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রোমানার অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ভোরে দক্ষিণখানের ওই বাসায় বিস্ফোরণ ও আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই বাসার সেপটিক ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার পথ না থাকায় গ্যাস জমে বিস্ফোরণ হয়। সেই সময় আশপাশে কোনো আগুনের উৎস থাকায় একতলা বাড়ির দুটি ঘরে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় রোমানার স্বামী মিণ্টু মিয়া বাসায় ছিলেন না। পরে খবর পেয়ে তিনিও হাসপাতালে আসেন।

দক্ষিণখান থানার এসআই হেদায়েত হোসেন বলেন, রোমানার শরীরের বেশিরভাগ অংশ পুড়েছে। মনিকা ও ইমরানের শরীরও অনেকটা দগ্ধ হয়েছে। জান্নত ও তাসফিয়ার অবস্থা একটু ভাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ