জাতীয়

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান

শুরু হলো বিজয়ের মাস
শুরু হলো বিজয়ের মাস

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের প্রতিবাদ জানানোয় দেশটির সঙ্গে কুটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

সার্কের নিয়ম ভেঙে অন্য সদস্য দেশের বিষয়ে মাথা ঘামানোর বিষয়টি সার্কের নজরে আনারও আহ্বান জানান তারা।

মঙ্গলবার রাত ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহর উদযাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

বক্তারা দাবি তোলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহর উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম।

এতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

এতে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়া সম্পর্কে বাংলাদেশের প্রতিবাদ প্রত্যাখ্যান করায় পাকিস্তানের তীব্র নিন্দা জানান বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম শফিউল্লাহ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করার কথা দাবি জানান।

পাকিস্তানের বিরুদ্ধে সার্কের নিয়ম ভঙের অভিযোগ আনারও আহ্বান জানান তারা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি যুদ্ধাপরাধীদের রায়ও দ্রুত কার্যকরের দাবি জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ