জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রাষ্ট্রপতি

মো. আবদুল হামিদ
মো. আবদুল হামিদ

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার সিঙ্গাপুরে গিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মো. মাহমুদুল হাসান জানান, চিকিৎসা শেষে আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন বলে জানান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ডিপ্লোম্যাটিক কোরের ডিন যুক্তরাজ্যের হাই-কমিশনার রবার্ট গিবসন।

এছাড়া বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ