জাতীয়

বিদেশি টিভি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধের দাবি

মানববন্ধন
মানববন্ধন

বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন চালানোর ফলে মুদ্রাপাচার হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, বিকল্প ফিডের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারণামূলক কার্যকলাপ বন্ধ করতে হবে।

এসময় স্যাটেলাইটের প্রথম দিকে বাংলাদেশি চ্যানেলগুলো রাখার দাবি জানান তারা।

বিদেশি পণ্যের বিজ্ঞাপন দেখে বাংলাদেশ যেন নকল না করে তার জন্য আইন জরুরি বলে মন্তব্য তাদের।

সকালে কারওয়ানবাজারে এক মানববন্ধনের আয়োজন করে এমা। এতে সংহতি জানান টেলিভিশন মিডিয়া সংশ্লিষ্ট প্রায় সবাই। তাদের অভিযোগ বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারের ফলে দেশীয় মুদ্রা পাচার হচ্ছে। বিকল্প ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রতারণামূলক বলেও মন্তব্য করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ ও কলামিস্ট আবুল মকসুদ।

এসব বন্ধে অবিলম্বে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ